শিল্পায়ন
শিল্পী- নারায়ণ চন্দ্র পড়িয়া
নিমতৌড়ী, পূর্ব মেদিনীপুর
যোগাযোগ- +919735221659
মৃণ্ময়ী মায়ের চিন্ময়ী রূপে সেজে ওঠার ছবিঘরে ভাগ করে নেওয়া যাক পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ীর নারায়ণচন্দ্র পড়িয়া'র কাজের বেশ কিছু মুহূর্ত। পুজো সংগ্রহ 'দশদিকে দশভূজা'-র পথ চলা আরম্ভ ২০১২ সালে। তাঁর কাজের স্বর্ণযুগ শেষ হয়েছে ঠিক তার আগের বছর, অর্থাৎ ২০১১-য়। আমার দুর্ভাগ্য এই যে এর আগের সময়ের কাজের অনেক মুহূর্তের সাক্ষী হলেও কখনও তা ধরা পড়েনি ক্যামেরায়। ওঁর পুরোনো কাজের ছবি সংগ্রহ করতেও ইদানীং বেশ বেগ পেতে হয়েছে। বয়সের ভারে, সুদক্ষ সহকর্মীর অভাবে এবং ২০১৬ তে একটি বাইপাস সার্জারীর পর অনেক সমস্যার সম্মুখীনই হতে হয়েছে তাঁকে। এই সঞ্চয়ন প্রবীণ এই শিল্পীকে উৎসর্গ করে তাঁর প্রতি শ্রদ্ধাস্বরূপ নিবেদন করা হলো।



























No comments:
Post a Comment